EduQuiz ব্যবহারের শর্তাবলী

Terms of Service

আপডেট: ফেব্রুয়ারি ২০২৬

EduQuiz প্ল্যাটফর্ম (অ্যাপ ও ওয়েবসাইট) ব্যবহার করার জন্য আপনাকে নিম্নোক্ত শর্তাবলী মেনে চলতে হবে। এই পরিষেবাটি ব্যবহার করার মাধ্যমে আপনি আমাদের শর্তাবলীর সাথে একমত পোষণ করছেন।


১. সাধারণ শর্তাবলী

EduQuiz একটি শিক্ষামূলক কুইজ প্ল্যাটফর্ম। এখানে অংশগ্রহণ করার জন্য ব্যবহারকারীকে অবশ্যই সঠিক তথ্য প্রদান করতে হবে। আমরা যেকোনো সময় কোনো পূর্ব নোটিশ ছাড়াই আমাদের পরিষেবা পরিবর্তন বা পরিমার্জন করার অধিকার রাখি।

২. অ্যাকাউন্ট নিবন্ধন ও নিরাপত্তা

একজনকে কেবল একটি অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি দেওয়া হবে।
ভুল বা মিথ্যা তথ্য দিয়ে অ্যাকাউন্ট করলে তা বাতিল হবে।

৩. গেম ও কুইজ পরিচালনা

সকল কুইজ এবং গেমের ফলাফল EduQuiz সিস্টেম দ্বারা স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়। স্কলারশিপ এবং পুরস্কারের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কুইজ চলাকালীন কোনো টেকনিক্যাল সমস্যার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

৪. পেমেন্ট, উইথড্র ও রিফান্ড

উইথড্র করার ক্ষেত্রে আমাদের "উইথড্র ও পুরস্কার নীতিমালা" কার্যকর হবে। কুইজে অংশগ্রহণের জন্য একবার ফি প্রদান করলে তা সাধারণত অফেরতযোগ্য (Non-refundable)।

৫. নিষিদ্ধ কার্যক্রম

  • হ্যাকিং বা সিস্টেম ম্যানিপুলেশন
  • একাধিক ফেক অ্যাকাউন্ট তৈরি
  • অশোভন আচরণ বা স্প্যামিং

© EduQuiz 2026. All rights reserved.